ব্যবহারের নিয়মাবলী – INDUS APPSTORE
সর্বশেষ আপডেট: 27-অক্টোবর-2026
এই নথিটি হল তথ্য প্রযুক্তি আইন, 2000 ও সেটির অধীনে নির্দিষ্ট সময় অন্তর সংশোধিত প্রযোজ্য বিধি
এবং তথ্য প্রযুক্তি আইন, 2000 কর্তৃক সংশোধিত বিভিন্ন আইনে বৈদ্যুতিন রেকর্ড সম্পর্কিত সংশোধিত
বিধানগুলির পরিপ্রেক্ষিতে একটি বৈদ্যুতিন রেকর্ড। এই নথিটি তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইন
এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) নিয়ম, 2023 এর নিয়ম 3(1) অনুসারে প্রকাশিত হয়েছে। এই বৈদ্যুতিন
রেকর্ডটি একটি কম্পিউটার সিস্টেমের দ্বারা তৈরি করা হয়, এবং এতে কোনও প্রকৃত বা ডিজিটাল স্বাক্ষর
প্রয়োজন নেই।
A. অঙ্গীকার:
PhonePe Appstore নিবন্ধন, অ্যাক্সেস বা ব্যবহার করার আগে অনুগ্রহ করে যত্নসহকারে নিয়মাবলী
(নিচে সংজ্ঞায়িত) পড়ুন। এই নিয়মাবলীগুলির মধ্যে আপনার (নীচে সংজ্ঞায়িত) এবং PhonePe Appstore
প্রাইভেট লিমিটেড, রেজিস্টার্ড অফিসের ঠিকানা 51/117, নেলসন টাওয়ারস, নেলসন মণিকম রোড,
আমিনিজিকরাই, চেন্নাই, তামিল নাড়ু, ইন্ডিয়া- 600029 (এরপরে “Indus” হিসাবে উল্লেখ করা হয়েছে) ঠিকানায়
অবস্থিত, সেটির মধ্যে কোম্পানি আইন, 2013 এর অধীনে অন্তর্ভুক্ত, আইনতভাবে বাধ্যতামূলক চুক্তি
রয়েছে যা আপনার PhonePe Appstore পরিষেবা (নীচে সংজ্ঞায়িত) গুলির ব্যবহারকে নিয়ন্ত্রণ করে।
আপনার PhonePe Appstore-এর ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে, আপনি সম্মত হন এবং স্বীকার করেন
যে PhonePe Appstore-এ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার এবং/অথবা অন্য কোনও ব্যক্তির
দ্বারা PhonePe Appstore পরিষেবাগুলি পাওয়ার ক্ষেত্রে আপনি নিয়মাবলী পড়েছেন এবং সেগুলি মেনে চলতে
সম্মত হন। আপনি যদি নিয়মাবলীতে সম্মত না হন বা নিয়মের মধ্যে আবদ্ধ হতে না চান তবে আপনি অবিলম্বে
PhonePe Appstore পরিষেবাগুলি ব্যবহার করা বন্ধ করে দিতে পারেন। এই নিয়মাবলীর বিষয়ে আপনার
সম্মতি সাপেক্ষে, Indus আপনাকে PhonePe Appstore পরিষেবাগুলি ব্যবহার করার জন্য একটি
ব্যক্তিগত, নন-এক্সক্লুসিভ, নন-ট্রান্সফারেবল, সীমিত লাইসেন্স প্রদান করে।
B. সংজ্ঞা ও ব্যাখ্যা:
a. “নিয়মাবলী” বলতে “ব্যবহারের নিয়মাবলী – PhonePe Appstore” বোঝায় এবং এর মধ্যে রেফারেন্সের
মাধ্যমে একত্রিত করা হাইপারলিঙ্ক, সময়সূচী, সংযুক্তি, প্রদর্শনী, সংশোধনী এবং/অথবা পুনঃসংস্করণ
অন্তর্ভুক্ত রয়েছে।
b. PhonePe Appstore বলতে Indus কর্তৃক ডেভেলপ করা, মালিকানাযুক্ত, অপারেট করা, পরিচালিত
এবং/অথবা ‘PhonePe Appstore’ ব্র্যান্ডের অধীনস্থ একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল
অ্যাপ্লিকেশনকে বোঝায়, যেটির মাধ্যমে এটির ব্যবহারকারীরা PhonePe Appstore পরিষেবাগুলি পেতে
পারেন।
c. “PhonePe Appstore পরিষেবা” বা “পরিষেবা” বলতে PhonePe Appstore-এর ব্যবহারকারী(দের)
কাছে PhonePe Appstore কর্তৃক প্রদত্ত পরিষেবাগুলিকে বোঝায় যেগুলির মধ্যে ব্রাউজ করা, সার্চ করা,
মোবাইল অ্যাপগুলি দেখা এবং ডাউনলোড (আপডেট সহ) করা; এবং নির্দিষ্ট বিষয়বস্তুর প্রদর্শন ছাড়াও
আরও অনেক কিছু রয়েছে।
d. “প্রযোজ্য আইন” বলতে ভারতের যে কোনও প্রযোজ্য কেন্দ্রীয়, জাতীয়, রাজ্য বা স্থানীয় সরকারী
কর্তৃপক্ষের কোনও আইন, সংবিধি, নিয়ম, প্রবিধান, আদেশ, বিজ্ঞপ্তি, ডিক্রি, নির্দেশাবলী, রায়, সিদ্ধান্ত
বা অন্যান্য অনুরূপ ম্যান্ডেটকে বোঝায়।
e. “বিষয়বস্তু” বলতে অডিও, অডিও-ভিজ্যুয়াল/ভিডিও, সাউন্ড, গ্রাফিক্স, ছবি, টেক্সট, ওয়েব
লিঙ্ক/হাইপারলিঙ্ক, মার্কেটিং উপাদান/থার্ড পার্টির বিজ্ঞাপনের ছাড়াও আরও অনেক কিছু বোঝায়।
f. “ডেভেলপার” বলতে এমন কোনও ব্যক্তি (কোনও স্বতন্ত্র ব্যক্তি বা সংস্থা] কে বোঝায়, যারা মোবাইল
অ্যাপ ডেভেলপ করে, তাদের কাছে সেগুলির মালিকানা থাকে এবং/অথবা সেগুলি অপারেট করে।
g. “ডিভাইস(গুলি)” বলতে কোনও অ্যান্ড্রয়েড-ভিত্তিক ডিভাইসকে বোঝায় যেটি মোবাইল ফোন, ট্যাবলেট
ছাড়াও আরও অনেক কিছুর মতো PhonePe Appstore-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
h. “ফোর্স ম্যাজিউর ইভেন্ট” বলতে কোনও দলের যুক্তিবাদী নিয়ন্ত্রণের বাইরে এমন কোনও ঘটনাকে
বোঝায় যেটির মধ্যে ভূমিকম্প, অতিমারী, বিস্ফোরণ, দুর্ঘটনা, ঈশ্বরের কাজ, যুদ্ধ, অন্যান্য সহিংসতা,
প্রযোজ্য আইনের পরিবর্তন, কোনও সরকারী বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দাবি বা প্রয়োজনীয়তা ছাড়াও
আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে।
i. “মেধাস্বত্ত্ব” বলতে সমগ্র বিশ্বের সমস্ত মেধাস্বত্ত্বকে বোঝায়, যার মধ্যে কোনও পেটেন্ট, নকশা,
কপিরাইট, ডাটাবেস, প্রচারের অধিকার, ট্রেডমার্ক, ট্রেড সিক্রেটস, ট্রেড সিক্রেটস বা ট্রেড নেম (নিবন্ধন
করা থাকুক বা না থাকুক) ছাড়াও আরও অনেক কিছু রয়েছে।
j. “মোবাইল অ্যাপ(গুলি)” বলতে একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন (এর মধ্যে .apk/.aab
/.obb ছাড়াও আরও কিছু থাকে) বোঝায় যেটি একটি ডিভাইস(গুলি) ব্যবহার করে প্রকাশকের একজন
ব্যবহারকারীকে পণ্য সরবরাহ করার উদ্দেশ্যে প্রকাশকের মালিকানাধীন, ডেভেলপ করা, পরিচালিত, অপারেট
করা, প্রকাশিত এবং/অথবা বিতরণ করা হয়ে থাকে।
“PhonePe Appstore” বলতে ‘PhonePe Appstore’ ব্র্যান্ড নামে Indus দ্বারা তৈরি, মালিকানাধীন,
পরিচালিত, ব্যবস্থাপিত এবং/অথবা সরবরাহ করা একটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন
বোঝায়, যা ব্যবহারকারীদের PhonePe Appstore পরিষেবা ব্যবহার করার সুযোগ দেয়।
“PhonePe Appstore পরিষেবা” বা “পরিষেবা” বলতে PhonePe Appstore ব্যবহারকারীদের জন্য PhonePe
Appstore থেকে দেওয়া পরিষেবা বোঝায়; এইসব পরিষেবার মধ্যে নিম্নলিখিত অন্তর্ভুক্ত বিষয় ছাড়াও
থাকতে পারে, মোবাইল অ্যাপ (আপডেটসহ) ব্রাউজ, সার্চ করা, দেখা ও ডাউনলোড করা এবং নির্দিষ্ট কিছু
বিষয়বস্তু দেখানো।
k. “পণ্য” বলতে এমন কোনও পণ্য বা পরিষেবা (যেক্ষেত্রে যেমন হয়) কে বোঝায় যেটি কোনও
ডেভেলপার PhonePe Appstore-এ উপলভ্য মোবাইল অ্যাপ(গুলি) এর মাধ্যমে সরবরাহ করে।
l. “প্রকাশক” বলতে ডেভেলপার, বিজ্ঞাপনদাতা এবং/অথবা থার্ড পার্টিকে বোঝায় যাদের মোবাইল
অ্যাপ(গুলি) এবং/অথবা বিষয়বস্তু, যেক্ষেত্রে যেমন হয়, সেগুলি PhonePe Appstore-এর মাধ্যমে/এ পাওয়া
যাবে;
“নিয়মাবলী” বলতে এই ‘ব্যবহারের নিয়মাবলী – PhonePe Appstore’ এবং তার সাথে প্রসঙ্গত উল্লেখযোগ্য
যে কোনও হাইপারলিঙ্ক, শিডিউল, অ্যানেক্সচার, এক্সহিবিটস, অ্যামেন্ডমেন্টস এবং/অথবা রিভিশন বোঝায়
ও অন্তর্ভুক্ত করে।
m. “আপনি”, “আপনার”, “নিজেকে” বলতে এমন কোনও ব্যক্তিকে বোঝায় যিনি PhonePe Appstore বা
PhonePe Appstore পরিষেবাগুলি অ্যাক্সেস বা ব্যবহার করেন।
C. যোগ্যতা:
PhonePe Appstore অ্যাক্সেস করে এবং/অথবা ব্যবহার করে, আপনি বোঝান এবং কথা দেন যে:
a. আপনি একটি চুক্তি /আইনত বাধ্যতামূলক চুক্তি মেনে নিতে সক্ষম। এছাড়াও, আপনার বয়স আঠারো (18)
বছর কিংবা তার বেশি অথবা যদি আপনি নাবালক হন তাহলে অনুগ্রহ করে করে নিশ্চিত করুন যে আপনার
পিতামাতা বা আইনী অভিভাবক নিয়মাবলী এবং প্রাইভেসি পলিসি পড়েছেন ও গ্রহণ করেছেন;
b. আপনি নিশ্চিত করেছেন এবং কথা দেন যে, আপনি যে মোবাইল নম্বরটি Indus এ প্রদান করেছেন,
সেটি ছাড়াও সমস্ত ডেটা এবং তথ্য সকল ক্ষেত্রে সঠিক;
c. যেখানে আপনি বর্তমানে উপস্থিত আছেন সেখানে PhonePe Appstore-এর পরিষেবাগুলি ভারতের আইন
বা নির্দিষ্ট এখতিয়ারের অধীনে অ্যাক্সেস বা ব্যবহার করতে আপনাকে বাধা দেওয়া বা অন্যথায় আইনত
নিষিদ্ধ করা হয়নি; এবং
d. আপনি কোনও ব্যক্তি বা সংস্থার ছদ্মবেশ ধারণ করছেন না, অথবা আপনার বয়স কিংবা কোনও ব্যক্তি বা
সংস্থার সাথে সংযুক্তিকরণের বিষয়টি অসাধু উপায়ে উল্লেখ করছেন না।
D. PHONEPE APPSTORE-তে অ্যাক্সেস:
PhonePe Appstore পরিষেবাগুলি ব্যবহারের আগে, আপনাকে Indus এর প্রয়োজনীয়তা অনুসারে, নির্দিষ্ট
সময় অন্তর আপনার মোবাইল নম্বর এবং/অথবা অন্য কোনও পরিচয়পত্র/যাচাইকরণ ব্যবহার করে একটি
ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি জানেন, PhonePe Appstore-এ একটি ব্যবহারকারী
অ্যাকাউন্ট তৈরি করার জন্য Indus ‘PhonePe দিয়ে লগ ইন করুন’ (PhonePe Limited—যা পূর্বে
PhonePe Private Limited নামে পরিচিত ছিল—কর্তৃক প্রদত্ত একটি পরিষেবা) ব্যবহার করে। আপনি
ইতিমধ্যে ‘PhonePe দিয়ে লগ ইন করুন’-এর মাধ্যমে রেজিস্টার করলে, Indus প্রাসঙ্গিক তথ্য বা ডেটা
সংগ্রহ করবে।
a. আপনার PhonePe Appstore পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে, আপনি সম্মত হন যে:
আপনি শুধুমাত্র সেই উদ্দেশ্যগুলির জন্য PhonePe Appstore পরিষেবা ব্যবহার করবেন যেগুলি (i) প্রযোজ্য
আইন কর্তৃক অনুমোদিত, (ii) শুধুমাত্র ব্যক্তিগত এবং অ-বাণিজ্যিক ব্যবহারের জন্য এবং; (iii) Indus এর
পরিষেবাগুলিতে হস্তক্ষেপ বা বিঘ্ন ঘটায় এমন কোনও কার্যক্রমের সঙ্গে জড়িত নয়।
b. আপনি নিজেই আপনার ব্যবহারকারীর লগইনের গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য দায়বদ্ধ।
আপনি অন্য কারোর কাছে আপনার ব্যবহারকারীর লগইন সংক্রান্ত তথ্য প্রকাশ করবেন না, অন্য কাউকে
আপনার ব্যবহারকারী লগইন ব্যবহার করতে অনুমতি দেবেন না কিংবা অন্য কারোর ব্যবহারকারী লগইন
ব্যবহার করবেন না।
c. আপনি PhonePe Appstore পরিষেবা ব্যবহার করতে পারবেন না যদি:
(i) মেধাস্বত্ত্বের অধিকার বা কোনও ব্যক্তির ব্যক্তিস্বত্ত্বার অধিকার লঙ্ঘিত হওয়া অথবা কোনও ভুল তথ্য
ছড়ানো সম্পর্কিত যে কোনও কাজ করা হয়;
(ii) অপ্রাপ্তবয়স্ককে দিয়ে কাজ করানো হয় কিংবা তাকে বিপদে ফেলা হয়;
(iii) কোনও থার্ড-পার্টির কাছে কোনও মোবাইল অ্যাপ অথবা কোনও বিষয়বস্তু বিক্রি, প্রেরণ, যোগাযোগ,
সংশোধন, সাবলাইসেন্স, স্থানান্তর, বরাদ্দ, ভাড়া, ইজারা, পুনর্বিতরণ, সম্প্রচার করা হয়;
(iv) PhonePe Appstore-এর বা সেটি কর্তৃক প্রদত্ত কোনও ফিচার, পরিষেবা বা নিরাপত্তাজনিত ফিচারকে
বাধা দিতে পারে, বন্ধ করে দিতে পারে বা নিষ্ফল করতে পারে এমন কাজ করা হয়, করার চেষ্টা করা হয়
, অথবা অন্যকে করতে সাহায্য করা হয়, অনুমতি কিংবা উৎসাহ দেওয়া হয়;
(v) বেআইনি, অসাধু, অনৈতিক কোনও উদ্দেশ্য থাকে;
(vi) সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটানো হয়, ভারতের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে হুমকি দেওয়া হয়;
(vii) মানবাধিকার লঙ্ঘন করা কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যক্তিগত আঘাত বা মৃত্যুর কারণ হয়; এবং
(viii) অশ্লীল, পর্ণোগ্রাফিক, পেডোফিলিক, শারীরিক গোপনীয়তা সহ অন্যের গোপনীয়তার ওপর আক্রমণ,
লিঙ্গের ভিত্তিতে অপমান বা হয়রানি, বর্ণগত বা জাতিগতভাবে আপত্তিকর, টাকা পাচার বা জুয়ার সঙ্গে
সম্পর্কযুক্ত বা সেগুলিকে উৎসাহিত করা, বা সহিংসতা উস্কানি দেওয়ার উদ্দেশ্যে ধর্ম বা বর্ণের ভিত্তিতে
বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করার মতো এমন কোনও কার্যক্রম করা হয়।
d. আপনি সম্মত হন যে কোনও ফোর্স ম্যাজিউর ইভেন্টের কারণে PhonePe Appstore বা সেটির কোনও
অংশ পাওয়া না যাওয়ার ক্ষেত্রে Indus আপনার কাছে কোনওভাবে দায়ী থাকবে না।
e. আপনি PhonePe Appstore কে সম্পূর্ণ বা আংশিকভাবে সংশোধন, রিভার্স ইঞ্জিনিয়ার, ডিকম্পাইল বা
বিচ্ছিন্ন করবেন না, অথবা PhonePe Appstore-এ কোনও ডেরিভেটিভ কাজ তৈরি করবেন না অথবা এটির
কোনও অধিকারের সাবলাইসেন্স তৈরি করবেন না।
f. আপনি সম্মত হন যে আপনার মোবাইল অ্যাপ বা বিষয়বস্তু ব্যবহার করা অথবা মোবাইল অ্যাপ বা আপনার
ডিভাইসের কোনও কার্যকারিতার ক্ষেত্রে Indus এর কোনও দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা নেই। আপনি বুঝতে
পেরেছেন যে আপনার এবং প্রকাশকের মধ্যে হওয়া চুক্তির ক্ষেত্রে Indus কোনও পক্ষ নয়, এবং প্রকাশক,
চুক্তির অধীনস্থ ওয়ারেন্টি এবং/অথবা গ্যারান্টি সহ আরও কিছু প্রতিশ্রুতির জন্য দায়বদ্ধ থাকবে।
g. আপনি Indus এর প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার ব্যাপারে সম্মত হন যেটি Indus কীভাবে আপনার
ব্যক্তিগত ডেটা পরিচালনা করে তা ব্যাখ্যা করে।
E. PhonePe Appstore ব্যবহারের শর্তাবলী এবং সীমাবদ্ধতা:
a. PhonePe Appstore পরিষেবা অনুসারে, Indus আপনাকে PhonePe Appstore-এ মোবাইল অ্যাপ
এবং/অথবা সামগ্রী অনুসন্ধান ও অ্যাক্সেস করতে দেবে।
b. আপনি এতদ্বারা সম্মত হন এবং স্বীকার করেন যে Indus এর মোবাইল অ্যাপগুলির বিষয়বস্তু সম্পর্কে
সেটির নিজের কাছে বাস্তবিক বা নির্দিষ্ট জ্ঞান নেই। তবে, Indus তার বিবেচনার ভিত্তিতে এবং প্রযোজ্য
আইন অনুসারে যে কোনও মোবাইল অ্যাপ পর্যবেক্ষণ করতে পারে এবং যদি Indus সেটির নিজস্ব বিবেচনার
ভিত্তিতে নির্ধারণ করে যে এই ধরনের মোবাইল অ্যাপ বা এতে থাকা বিষয়বস্তু এই নিয়মাবলী বা কোনও
প্রযোজ্য আইন লঙ্ঘন করছে তাহলে সেটি PhonePe Appstore থেকে যে কোনও মোবাইল অ্যাপ সরিয়ে দিতে
পারে। Indus কোনও আইন বলবৎকরণ বা অন্যান্য সরকারী সংস্থার কাছ থেকে কোনও অপসারণের অনুরোধ
পাওয়ার ক্ষেত্রেও PhonePe Appstore থেকে কোনও মোবাইল অ্যাপ সরিয়ে ফেলতে পারে।
c. আপনার ব্যবহারকারী লগইন এ অথবা সেটির মাধ্যমে ঘটে যাওয়া সকল কার্যক্রমের জন্য আপনি
সম্পূর্ণরূপে দায়বদ্ধ, এবং আপনার ব্যবহারকারীর লগইন এর কোনও অনুমোদনহীন ব্যবহার অথবা অন্য
কোনও নিরাপত্তা লঙ্ঘনের ক্ষেত্রে আপনি অবিলম্বে Indus কে অবহিত করার বিষয়ে সম্মত হন।
d. প্রকাশক কর্তৃক Indus এর পলিসি লঙ্ঘন করা, প্রকাশক PhonePe Appstore-এ বিষয়বস্তু/মোবাইল
অ্যাপ বন্ধ করে দিলে, অথবা আপনার/প্রকাশকের দ্বারা প্রযোজ্য আইন লঙ্ঘিত হওয়া ছাড়াও আরও কোনও
কারণের মতো কিছু পরিস্থিতির জন্য, Indus কোনও বিষয়বস্তু এবং/অথবা মোবাইল অ্যাপের জন্য, আপনাকে
অ্যাক্সেস প্রদান করা বন্ধ করে দিতে পারে। PhonePe Appstore থেকে কোনও মোবাইল অ্যাপ সরিয়ে
দেওয়া হলে, মোবাইল অ্যাপটির অপসারণের পরে PhonePe Appstore -এর মাধ্যমে কোনও আপডেট বা
আপগ্রেড পাওয়া বন্ধ হয়ে যাবে।
e. PhonePe Appstore-এর মোবাইল অ্যাপ্লিকেশনগুলিতে নানা বিষয়বস্তু থাকতে পারে যেগুলির মধ্যে
বিনামূল্যে পাওয়া বিষয়বস্তু এবং প্রকাশকের কাছ থেকে নির্দিষ্ট মূল্য দিয়ে সাবস্ক্রিপশান করতে হবে
কিংবা অ্যাপ থেকে ক্রয় করতে হবে এমন বিষয়বস্তু থাকে । বিবেচনার ভিত্তিতে এবং প্রকাশক কর্তৃক
নির্ধারিত নিয়মাবলীর ওপর নির্ভর করে বিষয়বস্তুর মূল্য নির্ধারণ হয়ে থাকে এবং এই বিষয়ের ওপর
PhonePe Appstore/Indus এর কোনও নিয়ন্ত্রণ নেই। মূল্য পরিবর্তন, সাবস্ক্রিপশনের নিয়মাবলীর জন্য,
আপনি আপনার দ্বারা নির্বাচিত বা ক্রয় করা বিষয়বস্তুর সরবরাহকারী সংশ্লিষ্ট প্রকাশকের সাথে
যোগাযোগ করতে পারেন। আপনি যখন বিষয়বস্তু ক্রয় করবেন, তখন আপনি সংশ্লিষ্ট প্রকাশকের সাথে
একটি পৃথক চুক্তিতে আবদ্ধ হবেন। পেমেন্ট সম্পর্কিত যে কোনও সমস্যার ক্ষেত্রে, আপনি সংশ্লিষ্ট
প্রকাশক, আপনার ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে পারেন।
f. Indus এর কাছে যে কোনও সময়ে, আপনাকে নোটিশ দিয়ে অথবা না দিয়েই, নিজস্ব বিবেচনার ভিত্তিতে,
PhonePe Appstore সংশোধন করার অধিকার রয়েছে। PhonePe Appstore টি, মেইন্টেনেন্স ডাউনটাইমের
মতো কোনও কোনও সময়ে (যেটি পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে) নাও পাওয়া যেতে পারে। Indus
নিজস্ব বিবেচনার ভিত্তিতে, কোনও বিজ্ঞপ্তি ছাড়াই যে কোনও সময়ে, PhonePe Appstore বা সেটির দ্বারা
প্রদত্ত পরিষেবাগুলি (অথবা এটির কোনও অংশ) স্থগিত বা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।
g. প্রকাশকদের তাদের মোবাইল অ্যাপ্লিকেশনগুলির বিবরণ সম্পর্কিত সঠিক তথ্য Indus এর কাছে প্রদান
করার প্রয়োজন থাকলেও, প্রকাশক কর্তৃক প্রদত্ত মোবাইল অ্যাপ(গুলি) বা অন্যান্য
বিবরণ/বিষয়বস্তু/পণ্য(গুলি) সঠিক, সম্পূর্ণ, নির্ভরযোগ্য, নতুন, বা ত্রুটি-মুক্ত কিনা সেই বিষয়ে Indus
কোনও নিশ্চয়তা দেয় না।
h. আপনি PhonePe Appstore-এ মোবাইল অ্যাপ(গুলি) তে একটি ‘যাচাইকৃত’ ব্যাজ এবং/অথবা ‘সর্বোচ্চ
রেটযুক্ত’ ব্যাজ দেখতে পাবেন। Indus কর্তৃক ব্যবহৃত কিছু থার্ড-পার্টি স্ক্যানিং টুল সম্পর্কিত মোবাইল
অ্যাপ(গুলি) এর কার্যকারিতার উপর ভিত্তি করে যাচাইকৃত ব্যাজটি তৈরি করা হয়েছে। PhonePe Appstore-
এর মাধ্যমে মোবাইল অ্যাপ(গুলি) র ব্যবহার/পারফরম্যান্সের উপর ভিত্তি করে সর্বোচ্চ রেটযুক্ত ব্যাজটি
তৈরি করা হয়েছে। যাচাইকৃত ব্যাজ এবং সর্বোচ্চ রেটযুক্ত ব্যাজ, কোনওভাবেই, মোবাইল অ্যাপ(গুলি) এর
নির্ভরযোগ্যতা/নিরাপত্তা কে নির্দেশ করে না এবং এই ব্যাজগুলিকে কোনওভাবেই, Indus কর্তৃক মোবাইল
অ্যাপের অনুমোদন হিসাবে দেখা উচিত নয়। আপনি কেবলমাত্র আপনার নিজের ঝুঁকিতে এবং আপনার ও
প্রকাশকের সম্মতিক্রমে হওয়া নিয়ম ও শর্তাবলী অনুযায়ী এই ধরনের মোবাইল অ্যাপ(গুলি) এর ব্যবহার
করবেন।
i. সফ্টওয়্যার আপডেট: একটি মোবাইল অ্যাপের প্রকাশক আমাদেরকে নির্দিষ্ট সময় অন্তর সেই মোবাইল
অ্যাপের আপডেট সরবরাহ করতে পারে। ডিভাইসে প্রদত্ত প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে, আপনি Indus কে
অটোমেটিকভাবে আপনার মোবাইল অ্যাপগুলিতে আপডেট ইনস্টল করার অনুমতি দেন।
F. রিভিউ এবং রেটিং:
আপনি PhonePe Appstore-এর যে মোবাইল অ্যাপগুলি অ্যাক্সেস করেন এবং ব্যবহার করেন সেগুলির
বিষয়ে PhonePe Appstore-এ রেটিং এবং রিভিউ দিতে পারেন। PhonePe Appstore-এ প্রদর্শিত মোবাইল
অ্যাপ(গুলি) এর রেটিং PhonePe Appstore ব্যবহারকারীদের দেওয়া গড় রেটিংয়ের উপর ভিত্তি করে গণনা
করা হয়।
রিভিউগুলিতে আপনার ব্যবহারকারী লগইন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা বিবরণ দেখানো হবে। রিভিউ এর
জন্য, ডেভেলপাররা আপনার ব্যবহারকারী লগইন অ্যাকাউন্টের বিবরণ, ভাষা, ডিভাইস এবং ডিভাইসের তথ্য
(যেমন ভাষা, মডেল এবং OS সংস্করণ) দেখতে পারবেন। ডেভেলপাররা রিভিউ এর প্রত্যুত্তর দিতে পারেন
এবং আপনাকে প্রত্যুত্তর দেওয়ার জন্য এই তথ্য ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনও রিভিউ এডিট
করেন, তাহলে রিভিউটি আপনার পক্ষ থেকে ডিলিট করে না দেওয়া পর্যন্ত অন্য ব্যবহারকারী ও ডেভলপাররা
পূর্ববর্তী এডিটগুলি দেখতে পাবেন।
রেটিং এবং রিভিউ এর জন্য Indus এর নির্দেশাবলী নিচে দিয়ে দেওয়া হয়েছে। যে রিভিউগুলি এই নির্দেশাবলী
মেনে চলবে না সেগুলিকে সরিয়ে ফেলা হবে, এবং কোনও ব্যক্তি বারংবার বা গুরুতরভাবে এগুলি লঙ্ঘন করলে
তিনি PhonePe Appstore-এ রিভিউ পোস্ট করার ক্ষমতা হারাতে পারেন।
a) স্প্যাম এবং ভুয়ো রিভিউ: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার রিভিউগুলি আপনার কাছে থাকা যেসকল
মোবাইল অ্যাপ(গুলি) আপনি রিভিউ করছেন সেগুলি সংক্রান্ত অভিজ্ঞতা প্রতিফলিত করে। অনুগ্রহ করে
যেগুলি পোস্ট করবেন না সেগুলি হল: (i) ভুল রিভিউ; (ii) একাধিকবার একই রিভিউ; (iii) একাধিক অ্যাকাউন্ট
থেকে একই বিষয়বস্তুর রিভিউ; (iv) অন্যান্য ব্যবহারকারীদের বিভ্রান্ত করার জন্য বা রেটিং ম্যানিপুলেট
করার জন্য রিভিউ; এবং/অথবা (v) অন্যদের হয়ে দেওয়া রিভিউ।
b) সংশ্লিষ্ট রিভিউ: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে রিভিউগুলি যে মোবাইল অ্যাপ(গুলির) রিভিউ করা হচ্ছে
সেগুলির সাথে প্রাসঙ্গিক হয়।
c) প্রচারমূলক উপাদান: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে রিভিউগুলি যেন আপনি যে মোবাইল অ্যাপ(গুলি) এর
রিভিউ করছেন সেগুলির আওতার বাইরে থাকা বিষয়বস্তুর প্রচার না করে।
d) আর্থিক লাভ: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে রিভিউগুলি যেন নিরপেক্ষ হয় এবং আর্থিকভাবে প্রভাবিত না
হয়। এই বিষয়ে, রিভিউ পোস্ট করার বিনিময়ে অনুগ্রহ করে কোনও ইনসেন্টিভ অফার কিংবা গ্রহণ করবেন
না।
e) মেধাস্বত্ব: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি এমন রিভিউ পোস্ট করেন না যেটা অন্যদের
মেধাস্বত্বের অধিকার লঙ্ঘন করবে।
f) সংবেদনশীল তথ্য: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি আপনার রিভিউ এর অংশ হিসাবে আপনার
ব্যক্তিগত বা গোপনীয় তথ্য অথবা কোনও ব্যবহারকারীর ব্যক্তিগত বা গোপনীয় তথ্য পোস্ট করবেন না।
g) আপত্তিকর ভাষা: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার রিভিউতে আপনি অশ্লীল, অপবিত্র, আপত্তিকর
ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
h) প্রযোজ্য আইন: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি যে রিভিউগুলি পোস্ট করছেন সেগুলি প্রযোজ্য
আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এগুলিতে কোনও অবৈধ/যৌনতা বিষয়ক/ঘৃণামূলক বিষয়বস্তু নেই।
আপনি যদি অপব্যবহার বা অন্যান্য বিষয়বস্তু লঙ্ঘনের বিষয়ে রিপোর্ট করতে চান, তাহলে Indus এর পক্ষ
থেকে পৃথকভাবে দেওয়া অভিযোগ নীতিটি অনুগ্রহ করে দেখুন।
আপনি সম্মত হন যে PhonePe Appstore স্বয়ংক্রিয় উপায়ে অথবা ম্যানুয়ালি কিছু বা সকল রিভিউ ও রেটিং
স্ক্রিন এবং মডারেট করতে পারে। Indus এর কাছে যেকোনও রিভিউ এবং রেটিং যেগুলি Indus এর নিজস্ব
মতামতের ভিত্তিতে অনুপযুক্ত বা মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপের সাথে সম্পর্কিত বিষয়গুলির সাথে
সম্পর্কিত নয় অথবা Indus এর নীতির বিরোধী, সেগুলি খারিজ করার বা সরিয়ে দেওয়ার অধিকার রয়েছে। এই
বিষয়ে Indus এর সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং PhonePe Appstore-এর সমস্ত ব্যবহারকারী(দের) জন্য
বাধ্যতামূলক হবে।
আপনি বুঝতে পারছেন যে PhonePe Appstore-এ যে মোবাইল অ্যাপ রেটিংগুলি জমা হয়েছে সেগুলি
PhonePe Appstore ব্যবহারকারী এবং/অথবা Indus এর মার্কেট ইন্টেলিজেন্সের দেওয়া গড় রেটিংয়ের
উপর ভিত্তি করে তৈরি এবং তাই, এগুলি সঠিক এবং/অথবা মোবাইল অ্যাপের কর্মক্ষমতা/উপযুক্ততার
নির্দেশক কিনা সেটা PhonePe Appstore নিশ্চিত করতে পারে না।
G. গিফ্ট ভাউচার
আপনি যদি PhonePe Appstore-এ উপলভ্য কোনও থার্ড পার্টির ডিজিটাল ভাউচার, ডিজিটাল
ক্রেডিট/টোকেন/পয়েন্ট বা অন্য কোনও ডিজিটাল মূল্যের আকারে টপ-আপ, প্রচারমূলক কোড বা গিফ্ট কার্ড
(সম্মিলিতভাবে, “ভাউচার”) অ্যাক্সেস করেন, দেখেন, বেছে নেন বা কেনেন, তাহলে এই বিভাগটি প্রযোজ্য
হবে।
আপনি স্বীকার করছেন যে, PhonePe অ্যাপস্টোরে উপলভ্য সমস্ত ভাউচার, থার্ড পার্টি পরিষেবা প্রদানকারী
(যাদের এরপর থেকে “ভাউচার পরিষেবা প্রদানকারী” হিসাবে উল্লেখ করা হবে) অথবা ভাউচার পরিষেবা
প্রদানকারী দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই ব্যবস্থাপনা ভাউচারে দেখানো সংশ্লিষ্ট রিটেল ব্র্যান্ড,
কর্পোরেট সংস্থা বা পরিষেবা প্রদানকারীদের (প্রত্যেকটি, “মার্চেন্ট”) সঙ্গে পৃথক বাণিজ্যিক চুক্তির
অধীনে পরিচালিত হয়।
আপনি স্বীকার করছেন যে, PhonePe কেবল আপনার সুবিধার জন্য আপনাকে ভাউচারগুলিতে অ্যাক্সেস
দিচ্ছে এবং PhonePe Appstore তার প্ল্যাটফর্মে ভাউচারগুলি দেখানো ও কেনার সুবিধা সক্ষম করার জন্য
কেবল একটি ডিজিটাল ইন্টারফেস, মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসাবে কাজ করে। আপনি এতদ্বারা
স্বীকার করছেন যে, PhonePe Appstore ভাউচারগুলির ইস্যুকারী, প্রদানকারী বা ফিজিক্যাল প্রসেসর নয়
এবং ভাউচারের অফার, ইস্যু, রিডেম্পশন বা পূরণ করার ক্ষেত্রে এর কোনও ভূমিকা থাকবে না।
প্রযোজ্য আইনের অধীনে অনুমোদিত সর্বোচ্চ সীমা পর্যন্ত, PhonePe সকল প্রকার বিধিবদ্ধ, সুস্পষ্ট বা
অন্তর্নিহিত ওয়ারেন্টি, ঝুঁকি বা গ্যারান্টি অস্বীকার করে, যার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সীমাবদ্ধ নয়: পণ্য
বিক্রয়যোগ্যতার অন্তর্নিহিত ওয়ারেন্টি, একটি নির্দিষ্ট উদ্দেশ্যে উপযুক্ততা, কার্যক্ষমতার ঊর্ধ্বগতি,
যে কোনও ভাউচারের বৈধতা, প্রযোজ্য আইন মেনে চলা এবং/অথবা মালিকানা অধিকারের অ-লঙ্ঘন। ভাউচারের
বৈধ সময়সীমা বা ফিজিক্যাল রিডেম্পশন সংক্রান্ত যে কোনও চুক্তি কঠোরভাবে আপনার, ভাউচার পরিষেবা
প্রদানকারীর ও সংশ্লিষ্ট মার্চেন্টের মধ্যে হবে। আপনি এতদ্বারা সম্মত হচ্ছেন যে, ভাউচার থেকে উদ্ভূত
বা এর সঙ্গে সম্পর্কিত কোনও দাবি, সমস্যা, ক্ষতি বা বিবাদে আপনি PhonePe Appstore বা এর কোনও
সহযোগী প্রতিষ্ঠানকে দায়ী করবেন না।
ভাউচারটি ক্রয় করার মাধ্যমে ধরে নেওয়া হবে যে, আপনি উক্ত ভাউচারের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম ও
শর্তাবলি, যা কেনার সময় আপনাকে দেওয়া হয়েছিল, তা পড়েছেন, বুঝেছেন এবং তা মেনে নিয়েছেন। আপনাকে
এই নিয়ম ও শর্তাবলী এবং ভাউচার পরিষেবা প্রদানকারী এবং/অথবা মার্চেন্টের অন্য যে কোনও
অভ্যন্তরীণ নীতি, যা আপনার জন্য প্রযোজ্য হতে পারে, তা মনোযোগ সহকারে পড়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ
দেওয়া হচ্ছে।
ভাউচার কেনার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে , আপনি ভাউচারটি ব্যবহারের সুবিধা দেওয়ার জন্য PhonePe কে
আপনার ব্যক্তিগত তথ্য ভাউচার পরিষেবা প্রদানকারীর সঙ্গে শেয়ার করার অনুমতি দিচ্ছেন এবং সেই
অনুযায়ী, আপনি সংশ্লিষ্ট ভাউচার পরিষেবা প্রদানকারীর গোপনীয়তা নীতি দ্বারা পরিচালিত হবেন। আপনার
সম্মতির পর, ভাউচার পরিষেবা প্রদানকারীর সঙ্গে শেয়ার করা এই ধরনের যে কোনও ডেটা (এবং তার
ব্যবহার) সংক্রান্ত সমস্ত দায় PhonePe এতদ্বারা অস্বীকার করছে।
আপনি সম্মত হচ্ছেন যে, আপনি ভাউচারগুলি কোনও অবৈধ বা বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করবেন না অথবা
কোনও প্রতারণামূলক লেনদেন করবেন না বা এমন কোনও কাজ করবেন না যা প্রযোজ্য আইন এবং/অথবা
PhonePe এবং/অথবা ভাউচার পরিষেবা প্রদানকারীর নীতিমালা, নিয়মাবলী ও ব্যবহারের শর্তাবলীর লঙ্ঘন
হিসেবে বিবেচিত হতে পারে।
প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত সর্বোচ্চ সীমা পর্যন্ত, PhonePe Appstore, এর মূল সংস্থা, পরিচালকবৃন্দ,
কর্মচারীগণ ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ নিম্নলিখিত বিষয়গুলি থেকে উদ্ভূত যে কোনও বিবাদ বা ক্ষতি থেকে
সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে এবং তাদের কোনও আইনি বা আর্থিক দায় থাকবে না:
i) কোনও ভাউচার পরিষেবা প্রদানকারী বা স্বতন্ত্র মার্চেন্ট দ্বারা তাদের ফিজিক্যাল বা ডিজিটাল বিক্রয়
কেন্দ্রে কোনও ভাউচার অনার করা, নেওয়া বা নিষ্পত্তি করায় অস্বীকৃতি।
ii) যে কোনও মার্চেন্ট বা ভাউচার পরিষেবা প্রদানকারীর আর্থিক অস্থিতিশীলতা, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া বা
দেউলিয়া হওয়া।
iii) ভাউচার পরিষেবা প্রদানকারীর কারণে উদ্ভূত যে কোনও টেকনিক্যাল লেজারের ত্রুটি, ব্যালেন্সের গরমিল,
ডেটা ল্যাগ বা সিস্টেম ডাউনটাইম।
iv) আপনার রেজিস্টার করা কন্ট্যাক্টের কাছে সফলভাবে পাঠানোর পর যে কোনও ভাউচার কোড বা পিনের
অননুমোদিত ব্যবহার, হস্তগত হওয়া বা চুরি।
আপনি এতদ্বারা সম্মত ও স্বীকার করছেন যে, PhonePe Appstore-এর মাধ্যমে প্রসেস করা ভাউচার
কেনার সমস্ত লেনদেন চূড়ান্ত ও বাতিলযোগ্য নয় এবং সম্পূর্ণরূপে নন-রিফান্ডেবল। একবার একটি ডিজিটাল
ভাউচার কোড তৈরি হয়ে গেলে, এখানে অন্যভাবে উল্লেখ না করা পর্যন্ত তা নগদে বিনিময়, প্রত্যাহার বা
উৎসে ফেরত দেওয়া যাবে না।
আপনি স্বীকার করছেন যে, রিফান্ড ও রিটার্ন সম্পর্কিত নীতিমালা ভাউচার পরিষেবা প্রদানকারীর তরফ
থেকে দেওয়া হবে। যে কোনও ভাউচার কেনা বা গ্রহণ করার আগে তা পড়ে নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে
পরামর্শ দেওয়া হচ্ছে। রিফান্ড সংক্রান্ত কোনও অভিযোগ বা দাবির জন্য PhonePe দায়ী থাকবে না এবং
এই বিষয়ে আপনাকে কেবল সংশ্লিষ্ট ভাউচার পরিষেবা প্রদানকারীর সঙ্গেই যোগাযোগ করতে হবে।
PhonePe, তার নিজস্ব ও চূড়ান্ত বিবেচনার ভিত্তিতে এবং অধিকারবলে, কোনও পূর্ব বিজ্ঞপ্তি ছাড়া বা না
জানিয়েই যে কোনও সময়ে সাময়িকভাবে বা স্থায়ীভাবে আপনার ভাউচার ব্যবহারের সুযোগ স্থগিত/বন্ধ করে
দিতে পারে। এছাড়াও, সন্দেহজনক/প্রতারণামূলক লেনদেনের ক্ষেত্রে, PhonePe এবং/অথবা ভাউচার
পরিষেবা প্রদানকারী আপনার লেনদেনগুলো মূল্যায়ন ও তদন্ত করতে পারে এবং আপনাকে জানানোর পরে
লিখিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি তদন্তাধীন লেনদেনের (সমূহের) জন্য অনুরোধ করা প্রাসঙ্গিক নথিপত্র
জমা দিতে হবে।
ভাউচার থেকে উদ্ভূত বা এর সঙ্গে সম্পর্কিত যে কোনও বিরোধ, দাবি বা সমস্যার জন্য, আপনি ভাউচার
পরিষেবা প্রদানকারী বা নির্দিষ্ট মার্চেন্টের গ্রাহক পরিষেবা চ্যানেলে যোগাযোগ করতে সম্মত হচ্ছেন।
PhonePe Appstore-এই ধরনের কোনও দাবির ক্ষেত্রে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করবে না।
যে কোনও ভাউচারের কার্যকারিতা ভাউচার পরিষেবা প্রদানকারী এবং/অথবা স্বতন্ত্র মার্চেন্টের
নিরবচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রমের উপর সহজাতভাবেই নির্ভরশীল। যদি ভাউচার পরিষেবা প্রদানকারী
এবং/অথবা কোনও মার্চেন্ট দেউলিয়া, কাঠামোগত অসচ্ছলতা, কর্পোরেট অবসায়নের সম্মুখীন হন অথবা
ধর্মঘট, সরকারি বিধিনিষেধ, দৈব ঘটনা বা নাগরিক অস্থিরতা (অপ্রতিরোধ্য পরিস্থিতি) সহ কিন্তু এতে
সীমাবদ্ধ নয়, এমন যে কোনও কারণে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন, তাহলে ভাউচারের অব্যবহৃত মূল্যের
ক্ষতিপূরণ বা অর্থ ফেরত দিতে PhonePe বাধ্য থাকবে না। এছাড়া, আপনি স্বীকার করছেন ও মেনে নিচ্ছেন
যে, ব্যর্থ ভাউচার পরিষেবা প্রদানকারী অথবা মার্চেন্টের বিরুদ্ধে শুরু করা কোনও ঋণ সংগ্রহ, উপভোক্তা
ফোরামের কার্যক্রম বা পুনরুদ্ধার কার্যধারায় PhonePe কে কোনওভাবে অন্তর্ভুক্ত করা হবে না।
PhonePe আপনাকে কোনও প্রকার বিজ্ঞপ্তি না দিয়েই, কোনও নির্দিষ্ট ভাউচার পরিষেবা প্রদানকারী, বা
মার্চেন্ট বা বিভাগের যে কোনও ধরনের ভাউচার বা সম্পূর্ণ ভাউচার পরিষেবাটি বন্ধ করে দেওয়ার অধিকার
সংরক্ষণ করে। এর ফলে আপনার কোনও ক্ষতি বা লোকসানের জন্য PhonePe Appstore দায়ী থাকবে না।
H. দায়মুক্তি
PhonePe Appstore পরিষেবাগুলি “যেমন আছে”, “যেখানে আছে” এবং “যেমন উপলভ্য রয়েছে” তার
ভিত্তিতে এবং কোনও প্রকার ওয়ারেন্টি ছাড়াই প্রদান করা হয়। PhonePe Appstore, PhonePe Appstore
পরিষেবা, মোবাইল অ্যাপস, বিষয়বস্তু বা PhonePe Appstore-এর মাধ্যমে অন্তর্ভুক্ত বা উপলভ্য অন্য
কোনও পরিষেবার বিষয়ে Indus কোনও ধরনের বা প্রকৃতির প্রতিনিধিত্ব, ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় না,
তা প্রকাশ্যই হোক বা অন্তর্নিহিতই হোক। লিখিতভাবে নির্দিষ্ট করে বলা না থাকলে, আপনি স্পষ্টভাবে
সম্মত হচ্ছেন যে PhonePe Appstore-এর ব্যবহার সম্পূর্ণভাবে আপনার নিজ ঝুঁকিতে (sole risk)। আপনার
দ্বারা Indus বা Indus-এর সহযোগী প্রতিষ্ঠানগুলির কাছ থেকে প্রাপ্ত কোনও পরামর্শ বা তথ্য, তা
মৌখিক বা লিখিত যাই হোক না কেন, PhonePe Appstore সংক্রান্ত Indus-এর ওয়ারেন্টির দায়মুক্তি
পরিবর্তন করতে পারে না বা Indus-এর থেকে যে কোনও ধরণের ওয়ারেন্টি তৈরি করতে পারে না।
আইনানুসারে অনুমোদিত সীমা পর্যন্ত, Indus সকল প্রকার ওয়ারেন্টি অস্বীকার করে, যার মধ্যে সীমাবদ্ধতা
ছাড়াই অন্তর্নিহিত বিক্রয়যোগ্যতার ওয়ারেন্টি, সন্তোষজনক গুণমান, কোনও নির্দিষ্ট উদ্দেশ্যে উপযোগিতা,
নির্ভরযোগ্যতা, উপলভ্যতা এবং অধিকার অলঙ্ঘন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, Indus এমন কোনও
প্রতিনিধিত্ব, ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় না যে PhonePe Appstore পরিষেবা, মোবাইল অ্যাপস এবং
বিষয়বস্তু (i) আপনার হার্ডওয়্যার বা সফটওয়্যারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, (ii) বিরামহীন, সময়োপযোগী,
সুরক্ষিত বা ত্রুটিমুক্ত উপায়ে পরিচালিত হবে, (iii) সর্বদা উপলভ্য থাকবে বা ভাইরাস, হস্তক্ষেপ,
ক্ষতিসাধন এবং/অথবা অন্যান্য নিরাপত্তাজনিত নির্দেশাবলী সহ কিন্তু এতে সীমাবদ্ধ নয় এমন সমস্ত
ক্ষতিকারক উপাদান বা ত্রুটি থেকে মুক্ত থাকবে, এবং/অথবা (iv) হ্যাকিং এবং/অথবা অন্যান্য অননুমোদিত
অ্যাক্সেস থেকে সুরক্ষিত বা মুক্ত থাকবে।
Indus যে কোনও বিষয়বস্তু ব্যবহার বা দেখার ফলে উদ্ভূত যে কোনও দায় স্পষ্টভাবে অস্বীকার করে।
PhonePe Appstore-এ পোস্ট করা বিষয়বস্তু বা থার্ড-পার্টির কোনও উপাদানের জন্য Indus কোনও দায়
নেয় না, কিংবা কোনও থার্ড-পার্টি বিজ্ঞাপনদাতাদের দ্বারা প্রদত্ত পণ্য বা পরিষেবার জন্য কোনও দায়িত্ব
নেয় না। বিজ্ঞাপনদাতার পণ্য বা পরিষেবা ব্যবহারের জন্য আপনি সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছেন।
PhonePe Appstore পরিষেবাগুলি ব্যবহার করার সময় বিজ্ঞাপনদাতাদের সাথে আপনার যে কোনও লেনদেন
আপনার এবং বিজ্ঞাপনদাতার মধ্যেই সীমাবদ্ধ, এবং আপনি সম্মত হচ্ছেন যে কোনও বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে
আপনার কোনও ক্ষতি বা দাবির জন্য Indus দায়ী নয়।
PhonePe Appstore-এর উদ্দেশ্য হলো ভারতের অভ্যন্তরে ব্যবহারের জন্য অনুমোদিত মোবাইল
অ্যাপস/বিষয়বস্তু প্রমোট করা। আমরা এমন কোনও প্রতিনিধিত্ব বা ওয়ারেন্টি দিই না যে PhonePe
Appstore ভারতের বাইরে ব্যবহারের জন্য উপযুক্ত বা উদ্দেশ্যপ্রণোদিত।
I. দায়িত্বের সীমাবদ্ধতা
প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত সীমা পর্যন্ত, কোনও ক্ষেত্রেই Indus বা সেটির লাইসেন্সধারীরা,
শাখাগুলি কোনও পরোক্ষ, আনুষঙ্গিক, ফলস্বরূপ, বিশেষ, দৃষ্টান্তমূলক, শাস্তিমূলক ক্ষতি বা মুনাফার
লোকসানের জন্য আপনার কাছে দায়বদ্ধ হবে না, এমনকি যদি আপনাকে এই ধরনের ক্ষতির সম্ভাবনা
সম্পর্কে পরামর্শ দেওয়া হয় তা সত্ত্বেও। জালিয়াতি, ভুল উপস্থাপনা, চুক্তি লঙ্ঘন, অবহেলা, ব্যক্তিগত
ক্ষতি, পণ্যের বিষয়ে দায়বদ্ধতা, আইনভঙ্গ বা অন্য কোনও তত্ত্ব যাই হোক না কেন, আপনাকে এই ধরনের
ক্ষতির সম্ভাবনা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে কি না সে সকল কিছু নির্বিশেষে, যে কোনও দায়বদ্ধতার
ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে। এই সীমাবদ্ধতা এবং মকুব অন্য কোনও পক্ষের বিরুদ্ধে আপনার
নিয়ে আসা যে কোনও দাবির ক্ষেত্রেও প্রযোজ্য যেখানে যে কোনও দাবির জন্য এই ধরনের পক্ষকে Indus
মারফত ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হতে পারে। কোনও ক্ষেত্রেই এই নিয়মাবলীর অধীনে আপনার কাছে
Indus এর মোট দায়ভার একশ টাকা (ভারতীয় মুদ্রায় 100 টাকা) অতিক্রম করবে না। এই পরিষেবাগুলি
ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া বা বিকৃত হয়ে যাওয়া আপনার ডেটাগুলির জন্য Indus কোনওভাবে দায়বদ্ধ
নয়; আপনি আপনার ডেটার ব্যাকআপ রাখার জন্য দায়বদ্ধ।
J. ক্ষতিপূরণ
আপনি Indus, এটির কর্মকর্তা, পরিচালক ও এজেন্ট এবং Indus এর পক্ষে কাজ করা যে কোনও পক্ষকে
(i) PhonePe Appstore-এবং PhonePe Appstore পরিষেবার কোনও ব্যবহার, (ii) নিয়মাবলী লঙ্ঘন করা,
বা (iii) প্রযোজ্য আইন বা থার্ড পার্টির অধিকার লঙ্ঘন এর কারণে হওয়া যে কোনও এবং সকল ক্লেম,
পদক্ষেপ, দাবি, লোকসান, ক্ষতি, রায়, অ্যাটর্নিদের পরিমিত ফি সহ খরচ ও ব্যয় এর জন্য ক্ষতিপূরণ
দেবেন, তাদেরকে মুক্ত করবেন এবং এই বিষয়গুলি থেকে তাদের কোনও ক্ষতি না হওয়ার বিষয়ে নজর রাখবেন।
K. সমাপ্তি:
যদি Indus মনে করে যে আপনি আপনার PhonePe Appstore ব্যবহারের সাথে যুক্ত নিয়মাবলী বা অন্য
কোনও চুক্তি বা নির্দেশিকা লঙ্ঘন করেছেন তাহলে Indus এর কাছে PhonePe Appstore-এ আপনার
অ্যাক্সেস সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করার অধিকার রয়েছে। এর সঙ্গে, আপনি সম্মত হন যে, Indus তার
নিজস্ব বিবেচনার ভিত্তিতে এবং পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই, (i) আইন প্রয়োগকারী সংস্থা বা অন্যান্য সরকারী
সংস্থার অনুরোধ, (ii) PhonePe Appstore এবং/অথবা PhonePe Appstore পরিষেবা বন্ধ হয়ে যাওয়া বা
উপাদান সংশোধন, অথবা (iii) অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যা র মতো বেশ কিছু কারণে (এছাড়াও আরও
অনেক কিছু হতে পারে) PhonePe Appstore-এ আপনার অ্যাক্সেস বন্ধ করে দিতে পারে। আপনি যদি
আপনার অ্যাকাউন্টটি বন্ধ করতে চান, তবে অনুগ্রহ করে Indus কে [email protected]m-
এ ইমেলের মাধ্যমে অবহিত করুন। আপনার ইমেল পাওয়ার পরে, একটি যথাযথ সময়সীমার মধ্যে, Indus
আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরে, আপনার অ্যাকাউন্টের সাথে
সম্পর্কিত সমস্ত ডেটা বা অন্যান্য তথ্য প্রযোজ্য আইন এবং/অথবা Indus এর অভ্যন্তরীণ সংরক্ষণ
পলিসিগুলির অধীনে অন্যথায় প্রয়োজন না হলে মুছে ফেলা যেতে পারে। আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ফলে
এই ধরনের অপসারণের জন্য Indus কোনওভাবে দায়বদ্ধ থাকবে না। যে কোনও পক্ষ থেকে বন্ধ হওয়ার
ক্ষেত্রে, আপনাকে যে কোনও বিষয়বস্তু এবং PhonePe Appstore পরিষেবা সহ PhonePe Appstore-এর
সমস্ত ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে।
L. সাধারণ আইনি নিয়মাবলী:
a. নিয়মাবলী এই বিষয়বস্তুর সাপেক্ষে পক্ষগুলির পরিপূর্ণ বোঝাপড়া নিয়ে তৈরি হয় এবং তাদের মধ্যে
পূর্বের সকল বোঝাপড়া, সন্ধিস্থাপন, আলোচনা, লিখিত বিষয় এবং চুক্তি বাতিল করে দেয়।
b. এই নিয়মাবলীতে থাকা কোনও কিছুই কোনও পক্ষকে অন্য পক্ষের অংশীদার, এজেন্ট, কর্মচারী, বা অন্য
পক্ষের আইনী প্রতিনিধি হিসাবে গড়ে ওঠা বা যে কোনও উদ্দেশ্যে তাদের মধ্যে কোনও বিশ্বস্ত সম্পর্ক
তৈরি করার জন্য বিবেচনা করা হবে না।
c. এই নিয়মাবলী কর্তৃক প্রদত্ত কোনও ক্ষমতা, অধিকার, বা প্রতিকার ব্যবহারের ক্ষেত্রে কোনও পক্ষের
বিফলতা, বিলম্ব, শিথিলতা, বা প্রশ্রয়, লিখিতভাবে মকুব করা না হলে সেই ক্ষমতা, অধিকার বা প্রতিকারের
মকুব হিসাবে কাজ করে না।
d. নিয়মাবলীর কোনও নিয়মকে আইনের কোনও আদালত/ট্রাইব্যুনাল/আইনসভা কর্তৃক অবৈধ বা অকার্যকর
হিসেবে ঘোষণা করা হলে, সেটি অন্য কোনও নিয়মাবলী বা বিধানের বৈধতা বা প্রয়োগযোগ্যতাকে প্রভাবিত
করবে না, যদি না বেআইনি বা অকার্যকর হিসেব ঘোষণা করা আইন ও প্রবিধান পূর্ববর্তী নিয়মের মতো হয়
বা নিয়মাবলীর সারমর্মকে প্রভাবিত করে, অথবা এটির মধ্যে এটির কোনও অন্তর্নিহিত অংশ অন্তর্ভুক্ত
থাকে, এবং এই নিয়মাবলীর অবশিষ্ট অংশ থেকে অবিচ্ছেদ্য হয়। এই জাতীয় ইভেন্টে, অবৈধ/অকার্যকর
বিধানটি যথাযথভাবে সংশোধন করতে এবং নিয়মাবলীর উদ্দেশ্যগুলি অর্জনের সুবিধার্থে Indus এর জন্য
যথাযথভাবে প্রয়োজনীয় অন্য কোনও নথি এন্টার করতে আপনি সম্মত হন।
e. বিজ্ঞপ্তি: Indus (i) আপনার ব্যবহারকারী লগইন অ্যাকাউন্টে তালিকাভুক্ত ফোন নম্বরে একটি মেসেজ বা
বিজ্ঞপ্তি পাঠিয়ে, কিংবা (ii) যে ডিভাইসে আপনি PhonePe Appstore ডাউনলোড করেছেন সেখানে একটি
পুশ নোটিফিকেশন পাঠিয়ে, কিংবা (iii) PhonePe Appstore-এ ইন-অ্যাপ বিজ্ঞপ্তি(গুলি) র মাধ্যমে
PhonePe Appstore সম্পর্কিত একটি নোটিশ পাঠাতে পারে।
f. Indus এর কাছে আপনাকে কোনও বিজ্ঞপ্তি না দিয়েই অন্য যে কোনও পক্ষের ওপর নিয়মাবলী চাপিয়ে
(আংশিক বা সম্পূর্ণভাবে) দেওয়ার অধিকার থাকবে।
g. পরিচালনা আইন এবং বিরোধ নিষ্পত্তি: আপনি স্পষ্টভাবে সম্মত হন যে ভারতের আইনগুলি PhonePe
Appstore-এর নিয়মাবলী এবং আপনার ব্যবহার নিয়ন্ত্রণ করবে। আপনি সম্মত হন যে, নিয়মাবলী সম্পর্কে
উঠে আসা সমস্ত বিষয় পরখ করা ও বিচার করার ক্ষেত্রে কর্ণাটকের বেঙ্গালুরুর আদালতগুলির একচেটিয়া
এখতিয়ার থাকবে।
h. এই নিয়মালীর অধীনে কোনও পক্ষের অধিকার, ক্ষমতা এবং প্রতিকারগুলি ক্রমবর্ধমান এবং আইন বা
সমতার ক্ষেত্রে কোনও পক্ষের জন্য উপলভ্য অন্য কোনও অধিকার, ক্ষমতা এবং প্রতিকারগুলি একচেটিয়া
নয়।
i. সংশোধনী: এই নিয়মাবলী পরিবর্তন সাপেক্ষ আমরা PhonePe Appstore-এ নিয়মাবলীর একটি আপডেট
করা সংস্করণ পোস্ট করে যে কোনও সময়ে এই নিয়মাবলী সংশোধন করার অধিকার রাখি। আপডেট/পরিবর্তন
সম্পর্কে অবগত থাকার জন্য নির্দিষ্ট সময়ে নিয়মাবলী দেখে নেওয়া আপনার দায়িত্ব। কোনও পরিবর্তন
পোস্ট করার পরে আপনার PhonePe Appstore-এর ক্রমাগত ব্যবহার সংশোধিত নিয়মাবলীর ক্ষেত্রে
আপনার সম্মতিকে বোঝায়।
j. এই নিয়মাবলীর বিষয়ে আপনার কঠোর সম্মতির উপর জোর দেওয়া বা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের
বিফলতা আমাদের কোনও অধিকারকে মকুব করবে না।